৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালের বাতিল হওয়া লাইসেন্স ফেরত দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে লাইসেন্স ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে তিনটি শর্ত জুড়ে দেওয়া হয়েছে।
সোমবার বিকেলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়েছে। এছাড়া আদ্-দ্বীন হাসপাতালের আইনজীবী শিশির মনির সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে লাইসেন্স ফিরে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
শর্তগুলো হলো–
১. ‘দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশনস) অর্ডিন্যান্স, ১৯৮২’-এর নির্দেশনা প্রতিপালন অব্যাহত রাখতে হবে।
২. লাইসেন্সের শর্ত অনুযায়ী ডিউটি ডাক্তার ও নার্স নিয়োগের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে।
৩. লাইসেন্সের শর্তাবলি প্রতিপালনে ব্যর্থ হলে সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষ যেকোনো সময় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
এর আগে গত ২৭ মে আদ্-দ্বীন হাসপাতালে একসঙ্গে মারা যায় ৬ নবজাতক। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়। এরপর তদন্ত করে স্বাস্থ্য অধিদপ্তর হাসপাতালটির নানা অসঙ্গতি পায়। হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ আপিল করলে তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে পুনরায় কার্যক্রম পরিচালনার অনুমতি দিল স্বাস্থ্য মন্ত্রণালয়।