রাজশাহীর সীমান্ত এলাকায় পৃথক দুই অভিযানে ১২ বোতল ভারতীয় মদ ও ৫ হাজার পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২৫ জুলাই) দিবাগত রাতে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর সদস্যরা গোদাগাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করেন।
বিজিবি জানায়, শনিবার রাত সাড়ে ১২টার দিকে সাহেবনগর বিওপি’র একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে চরআষাড়িয়াদহ এলাকার একটি আমবাগানে অভিযান চালিয়ে পরিত্যক্ত ব্যাগ থেকে ১২ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। জব্দকৃত মদ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গোদাগাড়ী থানায় জমা দেওয়া হয়েছে।
একই রাত পৌনে ১টার দিকে খরচাকা বিওপি’র টহল দল মোল্লাপাড়া এলাকায় অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় ৫ হাজার পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ করা হয়। জব্দকৃত চোরাচালানি মালামাল রাজশাহী কাস্টমস অফিসে জমা দেওয়া হয়েছে।
বিজিবি জানিয়েছে, সীমান্তে চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে গোয়েন্দা নজরদারি এবং টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। সীমান্তে সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।