​আত্রাইয়ে ধর্ষনের অভিযোগে যুবক গ্রেফতার

আপলোড সময় : ২৬-০৭-২০২৬ ০৮:৩১:১৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০৭-২০২৬ ০৮:৩১:১৭ অপরাহ্ন
নওগাঁর আত্রাইয়ে ১০শ্রেনীর স্কুল পড়ুয়া যুবতি (১৮) কে ডেকে নিয়ে ধর্ষনের অভিযোগ ওঠেছে। ধর্ষনের শিকার ওই স্কুল ছাত্রীকে রক্তাক্ত ও অজ্ঞান অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় ওই ছাত্রীর বান্ধবিসহ ৩জনকে আসামী করে শনিবার রাতে থানায় মামলা দায়ের করলে থানাপুলিশ রাতেই মামলার প্রধান আসামী জাহিদ মোল্লা (২০) কে গ্রেফতার করেছে। গ্রেফতার জাহিদ মোল্লা উপজেলার কালিকাপুর ইউনিয়নের গোয়ালবাড়ি গ্রামের জামাল মোল্লার ছেলে। তাকে রোববার আদালতে প্রেরণ করা হয়েছে।

দায়েরকৃত মামলা সুত্রে জানাগেছে, শনিবার বেলা সাড়ে ১১টা নাগাদ জাহিদ মোল্লাসহ কয়েকজন ওই যুবতির এক বান্ধবীর বাড়ীতে যায়। এর পর ওই বান্ধবীর মাধ্যমে যুবতিকে বান্ধবির বাড়ীতে ডেকে নেয়। এর পর ওই বান্ধবির শয়ন ঘরে যুবতিকে ঠেলে দিয়ে দরজা বন্ধ করে দেয়া হয়। পরে জাহিদ মোল্লা যুবতিকে মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করতে থাকে। এসময় যুবতি জ্ঞান হারিয়ে ফেললে তারা পালিয়ে যায়।

এঘটনাটি যুবতির পরিবারে জানালে পরিবারের লোকজন এসে তাকে রক্তাক্ত ও অজ্ঞান অবস্থায় উদ্ধার করে প্রথমে রাজশাহীর বাগমারা উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্সে ভর্তি করে দেয়। সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। এঘটনায় যুবতির বড় ভাই বাদী হয়ে শনিবার রাতে বান্ধবিসহ ৩জনকে আসামী করে আত্রাই থানায় মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে রাতেই অভিযান চালিয়ে প্রধান আসামী জাহিদ মোল্লাকে গ্রেফতার করে পুলিশ।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন,ধর্ষনের ঘটনায় থানায় মামলা হয়েছে। রাতেই প্রধান আসামী জাহিদকে গ্রেফতার করে রোববার আদালতে পাঠানো হয়েছে। পুলিশের এই কর্মকর্তা আরো জানান,ধর্ষনের শিকার যুবতি বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।

তবে এঘটনায় জরিতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]