রাজশাহী নগরীতে বিপুল পরিমান গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ৯টায় নগরীর কাটাখালী থানার কাজিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২০ কেজি গাঁজা জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলো: মোঃ রবিউল্লাহ (৩০), সে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার পানিশ্বর এলাকার মিলন মিয়ার ছেলে ও মোঃ জনি মাহমুদ (৩০), সে রাজশাহীর দুর্গাপুর থানার কুহাড় এলাকার জয়নাল আবেদিনের ছেলে।
রবিবার (২৬ জুলাই) দুপুরে র্যাব-৫, রাজশাহী সদর কোম্পানির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র্যাব জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নগরীর কাটাখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
রবিবার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে কাটাখালী থানা পুলিশ।