চন্দ্রিমায় মাদক কারবারী মতিহারে অনলাইন জুয়াড়ি-সহ নগরীতে গ্রেফতার ৩৩

আপলোড সময় : ২৬-০৭-২০২৬ ০৭:১৮:৩৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০৭-২০২৬ ০৭:১৮:৩৬ অপরাহ্ন
রাজশাহী নগরীতে পুলিশের পৃথক অভিযানে ৩জন অনলাইন জুয়াড়ী এবং ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৫জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া নগরীর বিভিন্ন এলাকা থেকে ওয়ারেন্টভুক্ত, মাদক ও অন্যান্য মামলায় আরও ২৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান।
 
তিনি জানায়, শনিবার (২৫ জুলাই) দিনগত রাত সোয়া ৩টার দিকে নগরীর মতিহার থানা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) যৌথ দল ডাঁশমারী এলাকায় অভিযান চালিয়ে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে তিনজনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো: আব্দুল্লাহ আল মামুন ওরফে জীবন (৩৫), সে নগরীর মতিহার থানার ডাঁশমারী এলাকার আব্দুল আওয়ালের ছেলে, দেলোয়ার হোসেন ওরফে রোকন (৩৪), সে মৃত টিপু সুলতানের ছেলে ও হাসিবুল হাসান শান্ত (২৬),  খোঁজাপুর মধ্যপাড়া গ্রামের শামীম আলীর ছেলে। এ সময় তাদের কাছ থেকে অনলাইন জুয়া পরিচালনা ও খেলার কাজে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে মতিহার থানায় জুয়া প্রতিরোধ আইন-২০২৬ এর অধীনে মামলা দায়ের করা হয়েছে।
 
এর আগে রাত পৌনে ৯টার দিকে নগরীর চন্দ্রিমা থানার মেহেরচণ্ডী উত্তরপাড়া বিলপাড়া এলাকা থেকে ৫জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৯পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা মাদক কারবারীরা হলো: চারঘাট উপজেলার সাদিপুর গ্রামের বাসিন্দা বর্তমানে বামন শিকর গ্রামের আরিফ মোল্লা (৩৭), মেহেরচণ্ডী উত্তরপাড়ার জাহিদ হাসান (৩০), আলিফ ওরফে আলামিন (২৬), নওগাঁর আত্রাই উপজেলার উত্তরবিল গ্রামের বাসিন্দা বর্তমানে মেহেরচণ্ডী স্কুল মোড় এলাকার আরিফুল ইসলাম (৩০) ও মেহেরচণ্ডী উত্তরপাড়ার শান্ত (২০)।

এ ঘটনায় চন্দ্রিমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

এদিকে, আরএমপির বিভিন্ন থানা ও ডিবি পুলিশের নিয়মিত অভিযানে ওয়ারেন্টভুক্ত ৬জন, মাদক মামলার ৭জন এবং অন্যান্য মামলার ১২ জনসহ মোট ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রবিবার সকালে সংশ্লিষ্ট থানার মাধ্যমে সকল আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]