দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

আপলোড সময় : ২৩-০৭-২০২৬ ১০:২৮:০৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০৭-২০২৬ ১০:২৮:০৪ অপরাহ্ন
ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু, এমপি দুই দিনের সরকারি সফরে শুক্রবার (২৪ জুলাই) রাজশাহী আসছেন। তিনি সকাল ৮টায় বিমানযোগে রাজশাহীতে পৌঁছাবেন।

সফরের প্রথম দিন বেলা ১১টায় রাজশাহী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ৩ থেকে ১৮ বছর বয়সী স্কুলশিক্ষার্থীদের মধ্যে জন্মগত হৃদরোগ শনাক্তকরণ ও চিকিৎসা প্রদান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন।

সফরের দ্বিতীয় দিন শনিবার (২৫ জুলাই) সকাল সোয়া ১০টায় রাজশাহী নজরুল ভিলেজে আয়োজিত রাজশাহী বিভাগীয় বৃক্ষমেলা-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

পরে দুপুর ১২টায় সরকারি টিচার্স ট্রেনিং কলেজ অডিটোরিয়ামে ছাত্র কল্যাণ পরিষদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। বিকেল সাড়ে ৪টায় বোয়ালিয়া ক্লাবের বিপরীতে রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

দুই দিনের সরকারি সফর শেষে শনিবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে বিমানযোগে ঢাকার উদ্দেশে রাজশাহী ত্যাগ করবেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]