চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় অভিযান চালিয়ে ৮টি পৃথক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক ও ১৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি মো. আফতাব উদ্দিন (৫২)কে গ্রেপ্তার করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
বৃহস্পতিবার বিকালে র্যাব-৭, চট্টগ্রামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন।
তিনি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. আফতাব উদ্দিন বায়েজিদ বোস্তামী থানার বনানী আবাসিক এলাকায় অবস্থান করছেন। এ তথ্যের ভিত্তিতে গত ২১ জুলাই সন্ধ্যা প্রায় ৭টা ৪০ মিনিটে র্যাব-৭-এর একটি আভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
র্যাব সূত্রে জানা যায়, ফটিকছড়ি, রাঙ্গুনিয়া, কোতোয়ালি ও সদরঘাট থানার মোট ৮টি পৃথক মামলায় তিনি ওয়ারেন্টভুক্ত আসামি। এর মধ্যে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস (এনআই) অ্যাক্টের ১৩৮ ধারার ৫টি মামলায় তার বিরুদ্ধে মোট ১৩ বছরের সাজা রয়েছে।
গ্রেপ্তার হওয়া আফতাব উদ্দিন চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার বিবিরহাট এলাকার মৃত নাজিম উদ্দিনের ছেলে।
প্রাথমিক আইনগত প্রক্রিয়া শেষে তাকে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ফটিকছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।