রাজশাহীর পুঠিয়া উপজেলায় মাদকবিরোধী অভিযানে তিন মাদকসেবীকে আটক করে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২২ জুলাই) সন্ধ্যায় উপজেলার শিবপুর হাট ও বারইপাড়া এলাকায় পরিচালিত এ অভিযানে তাঁদের আটক করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বিভিন্ন অভিযোগের ভিত্তিতে পুঠিয়া উপজেলার শিবপুর হাট ও বারইপাড়া এলাকায় মাদকসেবন ও মাদক সংশ্লিষ্ট কার্যক্রমের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় তিনজন মাদকসেবীকে হাতেনাতে আটক করা হয়।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন শিবপুর বাজার এলাকার মৃত মোকছেদের ছেলে মাসুদ রানা (৪৫), শিবপুর হাট এলাকার বেল্লাল আলীর ছেলে লিটন (৩৫) এবং বারইপাড়া এলাকার মৃত কাচু শেখের ছেলে শহিদুল ইসলাম (৫৬)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁদের মধ্যে দুজনকে তিন মাস এবং একজনকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি তাঁদের অর্থদণ্ডও করা হয়েছে। দণ্ডপ্রাপ্তদের পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে কারাগারে পাঠানো হয়েছে।
অভিযান পরিচালনা করেন পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাস সুমিত। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁকে সহায়তা করেন।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস বলেন, ‘মাদক যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এবং সমাজে নানা ধরনের অপরাধ ও অস্থিরতার জন্ম দিচ্ছে। মাদকসেবন ও মাদক ব্যবসার বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। যারা মাদকসেবন বা মাদক ব্যবসার সঙ্গে জড়িত, তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে শুধু প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়; স্থানীয় জনপ্রতিনিধি, অভিভাবক ও সচেতন নাগরিকদেরও এগিয়ে আসতে হবে। কোনো এলাকায় মাদক সংক্রান্ত তথ্য থাকলে প্রশাসনকে জানাতে জনগণের সহযোগিতা কামনা করছি।’
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যুবসমাজ ও সমাজের শান্তি-শৃঙ্খলা বিনষ্টকারী মাদক বিক্রেতা ও মাদকসেবীদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর অভিযান অব্যাহত থাকবে।