সিংড়ার চলনবিলে জলাবদ্ধতা নিরসনে কচুরিপানা পরিষ্কার কর্মসূচির উদ্বোধন

আপলোড সময় : ২২-০৭-২০২৬ ০৫:৩৪:২০ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০৭-২০২৬ ০৫:৩৪:২০ অপরাহ্ন
নাটোরের সিংড়ার চলনবিল অঞ্চলের পানি নিষ্কাশন ব্যবস্থা স্বাভাবিক রাখা এবং কৃষিজমির সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

​বুধবার (২২ জুলাই) দুপুর ২টায় উপজেলার ইটালী ইউনিয়নের ইন্দ্রাশন গ্রামে স্থানীয় জনগণের দীর্ঘদিনের জলাবদ্ধতা ও দুর্ভোগ লাঘবে এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।

​উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ খন্দকার ফরিদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো: শাহাদত হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন মাষ্টার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধন শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু বলেন, ​"শস্য ও মৎস্য ভাণ্ডার হিসেবে খ্যাত আমাদের এই ঐতিহাসিক চলনবিলে কচুরিপানার অনিয়ন্ত্রিত বিস্তার এক ভয়াবহ রূপ ধারণ করেছে। এর ফলে একদিকে যেমন স্বাভাবিক পানি প্রবাহ ব্যাহত হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে, অন্যদিকে কৃষক ও সাধারণ মানুষকে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। আজকের এই পরিষ্কার কর্মসূচির মাধ্যমে আমরা চলনবিলের প্রাণ ফিরিয়ে আনার এবং সাধারণ মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ নিরসনের কার্যকর পদক্ষেপ গ্রহণ করলাম। কৃষি উৎপাদন ও মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে।"

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]