দীর্ঘ ১৯বছর পর যৌথ বাহিনীর জব্দ করার বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু

আপলোড সময় : ২১-০৭-২০২৬ ১১:২২:০৮ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০৭-২০২৬ ১১:২২:০৮ অপরাহ্ন
দীর্ঘ ১৯বছর পর যৌথ বাহিনীর জব্দ করা বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং ৪২-বগুড়া-৭ আসন (গাবতলী ও শাজাহানপুর এলাকা) সাবেক সংসদ সদস্য মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু।

মঙ্গলবার (২১শে জুলাই-২৬) বিকেলে বগুড়ার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মালখানা থেকে মালামাল বুঝে নেন সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু'র কনিষ্ঠ পুত্র অ্যাডভোকেট মোঃ সাহেদুজ্জামান সিরাজ বিজয়। 

তিনি জানান, ২০০৭ সালের ১৩ ফেব্রুয়ারী যৌথবাহিনীর সদস্যরা তাদের বাড়িতে অভিযান চালায়। এসময় বাড়িতে লাগানো ওয়ারলেস টাওয়ার, রিপিটার, ব্যাচ স্টেশন, ৬টি ছোট হ্যান্ডসেটসহ অন্যান্য যন্ত্রপাতি জব্দ করেন।

এব্যাপারে পুলিশ বাদী হয়ে ১৫ই ফেব্রুয়ারী বগুড়া সদর থানায় সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু কে আসামী করে টেলিযোগাযোগ আইন ও বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের  করেন। তদন্ত শেষে পুলিশ একই বছরের ২৪শে মার্চ সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু কে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন।

দীর্ঘদিন মামলাটি বিচারাধীন থাকার পর ২০০৮ সালে সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু উচ্চ আদালতে আপীল করেন। দীর্ঘদিন শুনানী শেষে ২০১৫ সালের ২৯ মে মামলা থেকে সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু কে মামলা থেকে অব্যাহতি দেয়া হয়।

এরপর যৌথ বাহিনীর জব্দ করা বেতার যন্ত্রপাতি ফেরত পাওয়ার জন্য সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু'র পক্ষে বগুড়ার অতিরিক্ত দায়রা জজ-২ এর আদালতে আবেদন করা হয়।

সেখানেও দীর্ঘদিন শুনানী শেষে চলতি বছরের ১১ মে আদালতের বিচারক গোলাম মাহফুজ জব্দকৃত মালামাল হেলালুজ্জামান তালুকদার লালু'র জিম্মায় দেয়ার আদেশ দেয়ার পাশাপাশি হাইকোর্ট বিভাগ মামলাটি চুড়ান্ত ভাবে নিষ্পত্তি করায় নিম্ন আদালতে মামলাটি নথিজাত করার আদেশ দেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]