নগরীতে হেরোইন সহ মাদক কারবারী মিন্টু গ্রেপ্তার

আপলোড সময় : ২১-০৭-২০২৬ ০৫:১৭:০২ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০৭-২০২৬ ০৫:১৭:০২ অপরাহ্ন
রাজশাহী মহানগরীতে ১০০ গ্রাম হেরোইনসহ মো: জহুরুল ইসলাম মিন্টু (৪০) নামে এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে বোয়ালিয়া থানা পুলিশ।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুর ১২টার দিকে নগরীর নর্দান মোড় হতে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মাদক কারবারী মো: জহুরুল ইসলাম মিন্টু রাজশাহী মহানগরীর মতিহার থানার নতুন বুথপাড়া (৩০ নং ওয়ার্ড) গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে।

মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, পিপিএম। 

তিনি জানান,মঙ্গলবার (২১ জুলাই) দুপুর আনুমানিক ১২টার দিকে মহানগরীর বোয়ালিয়া থানা পুলিশ নর্দান মোড় এলাকায় অভিযান পরিচালনা করে মতিহার থানার নতুন বুথপাড়া (৩০ নং ওয়ার্ড) গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে মো: জহুরুল ইসলাম মিন্টু (৪০)-কে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। সেইসাথে মাদক সরবরাহের কাজে ব্যবহৃত ১টি অটো রিক্সা জব্দ করা হয়।

গ্রেপ্তার মাদক কারবারীর বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]