কাশিয়াডাঙ্গায় গাঁজাসহ মাদক কারবারী কালিমুদ্দীন গ্রেপ্তার

আপলোড সময় : ১৯-০৭-২০২৬ ১১:০১:৪৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০৭-২০২৬ ১১:০১:৪৫ অপরাহ্ন
রাজশাহী মহানগরীতে গাঁজাসহ মোঃ কালিমুদ্দিন (৮০) নামে এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৮ জুলাই) রাত সোয়া ১০টার দিকে মহানগরীর কাশিয়াডাঙ্গা ডিগ্রি কলেজ এলাকা থেকে তাকে গ্রেফতার করে কাশিয়াডাঙ্গা থানার পুলিশ বক্সের পুলিশ। এ সময় তার কাছ থেকে ৩৪ গ্রাম গাঁজা জব্দ করা হয়।


গ্রেপ্তার মোঃ কালিমুদ্দীন, নগরীর কাশিয়াডাঙ্গা থানার আদারিয়াপাড়া এলাকার মৃত তোফেল মণ্ডলের ছেলে।

গ্রেপ্তার আসামির বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে আরএমপি সূত্রে জানান গেছে। 
রবিবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]