আরডিএ চেয়ারম্যানের সঙ্গে এমপি আবু সাইদ চাঁদের সৌজন্য সাক্ষাৎ

আপলোড সময় : ১৯-০৭-২০২৬ ০৬:৫৪:১১ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০৭-২০২৬ ০৬:৫৪:১১ অপরাহ্ন
রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ সুইটের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ।

রবিবার (১৯ জুলাই) দুপুর দেড়টায় আরডিএ কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে রাজশাহী অঞ্চলের সার্বিক উন্নয়ন, পরিকল্পিত নগরায়ণ এবং চলমান ও ভবিষ্যৎ অবকাঠামো উন্নয়ন প্রকল্প নিয়ে মতবিনিময় হয়।

বৈঠকে আরডিএ চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ সুইট সংস্থার চলমান উন্নয়ন কার্যক্রম, বিভিন্ন প্রকল্পের অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে এমপিকে অবহিত করেন। তিনি বলেন, আধুনিক, বাসযোগ্য ও পরিবেশবান্ধব রাজশাহী গড়ে তুলতে পরিকল্পিত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে আরডিএ ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

এ সময় সংসদ সদস্য আবু সাইদ চাঁদ রাজশাহীর টেকসই উন্নয়ন ও জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। তিনি পরিকল্পিত নগরায়ণের পাশাপাশি অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানান।

সৌজন্য সাক্ষাৎ শেষে রাজশাহীর উন্নয়ন কার্যক্রমকে আরও এগিয়ে নিতে পারস্পরিক সহযোগিতা, সমন্বয় এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর যৌথ উদ্যোগ জোরদারের বিষয়ে উভয়েই গুরুত্বারোপ করেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]