ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ বনবিটের আওতায় বাঁশগাড়া মৌজার সাগুনী শালবনের উদ্বারকৃত ৮৪ একর জমিতে রোপন করা বিভিন্ন প্রজাতির প্রায় ১০ হাজার চারা গাছ রাতের আধারে তুলে পাশ্ববর্তী টাঙ্গন নদীতে ফেলে দিয়েছে দুবৃত্তরা।শনিবার (১৯ জুলাই) রাতে এ ঘটনা ঘটে।
বনবীট কর্মকর্তা মহসিন আলী জানান, বাঁশগাড়া মৌজার সংরক্ষিত বনভূমির ৮৪ একর জমি স্বাধীনতার পর থেকে বিভিন্নভাবে অবৈধ দখলদারদের কব্জায় ছিল সম্প্রতি এসব জমি উদ্ধার করে সেখানে বিভিন্ন প্রজাতির প্রায় ৮৪ হাজার গাছের চারা রোপন করা হয়। শনিবার দিবাগত রাতে দুর্ববৃত্তরা প্রায় ১০ হাজার চারা গাছ তুলে টাঙ্গন নদীতে ভাসিয়ে দেয়। সকালে সাগুনী শালবনের ফরেষ্ট গার্ড আব্দুস সামাদের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সত্যতা পাওয়া যায়। ধারণা করা হচ্ছে অবৈধ দখলদারদের লোকজন এ ঘটনা ঘটিয়েছেন। এ বিষয়ে থানায় মামলা করা হবে।
পীরগঞ্জ থানার ওসি ইকবাল হোসেন প্রামানিক রবিবার বিকাল সাড়ে ৩ টায় জানান, মামলা দায়ের বিষয়টি প্রক্রীয়াধীন রয়েছে।