নগরীতে নারীসহ মাদক কারবারী গ্রেফতার-৫

আপলোড সময় : ১৯-০৭-২০২৬ ১২:০৬:৪৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৯-০৭-২০২৬ ১২:০৬:৪৫ পূর্বাহ্ন
রাজশাহী নগরীতে পৃথক অভিযানে নারীসহ পাঁচজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। 

শুক্রবার রাত ৮টা থেকে শুরু করে রাত পৌনে ৩টার পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৮টি ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রির ২৮,৬০০ টাকা, ৩টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ১ গ্রাম হেরোইন, ৬টি ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির ১২ হাজার ৬০০ টাকা, দুটি মোবাইল ফোন ও একটি ডিজিটাল ওজন মিটার জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলো: নগরীর মতিহার থানা পুলিশ চরশ্যামপুর এলাকার মৃত নাজিম উদ্দিনের ছেলে হাসান (৩৫), নগরীর কাটাখালী থানার সাহাপুর পশ্চিমপাড়া এলাকার হোসেন আলীর স্ত্রী শাহিনা (৩৩) ও আবু বক্কারের ছেলে জেনারুল হাসান (৪২), নগরীর বোয়ালিয়া থানার খরবোনা নদীর ধার এলাকার আফাজের মেয়ে ও নাদের আলীর স্ত্রী রোকসানা (৩৮), বোয়ালিয়া থানার নর্দান মোড় এলাকায় অভিযান চালিয়ে মতিহার থানার মেহেরচণ্ডী বুধপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে রাসেল আলীকে (১৯)।

শনিবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান।
 
তিনি জানান, গ্রেফতারকৃতদের পাঁচজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। 

শনিবার সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]