রাজশাহী সরকারি পলিটেকনিকে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

আপলোড সময় : ১৮-০৭-২০২৬ ০৬:৫৮:৫৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৭-২০২৬ ০৬:৫৮:৫৮ অপরাহ্ন
রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৮ জুলাই) দুপুরে ইনস্টিটিউট প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু, এমপি নতুন ছয়তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং ফলক উন্মোচনের মাধ্যমে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যালয়ের উদ্বোধন করেন। এ সময় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এর আগে সরকারের ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে ইনস্টিটিউট প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন ভূমিমন্ত্রী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। তিনি বৃক্ষরোপণ, নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যালয় উদ্বোধন কার্যক্রমে অংশ নেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট, রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ এজেএম মাসুদুর রহমান, রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মাহমুদ হোসেন, অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারা, ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন ছয়তলা একাডেমিক ভবন নির্মিত হলে শিক্ষার্থীদের জন্য আধুনিক ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত হবে। একই সঙ্গে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নিজস্ব কার্যালয় চালুর ফলে প্রাক্তন শিক্ষার্থীদের সঙ্গে প্রতিষ্ঠানের যোগাযোগ ও বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম আরও গতিশীল ও সুসংহত হবে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]