পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে। এ বার মার্কিন যুদ্ধবিমান লক্ষ্য করে হামলা চালাল ইরান। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সূত্রে এমনটাই জানাচ্ছে রয়টার্স। তেহরানের দাবি, জর্ডনে এক সামরিক ঘাঁটিতে দাঁড়িয়ে থাকা মার্কিন যুদ্ধবিমানে হামলা চালিয়েছে ইরানি বাহিনী। বেশ কিছু বিমান ধ্বংস হয়ে গিয়েছে বলেও দাবি করছে তারা। যদিও আমেরিকা এ বিষয়ে কোনও মন্তব্য করেনি।
মুম্বইয়ে ইরানের উপদূতাবাসও এই হামলার বিষয়ে সমাজমাধ্যমে পোস্ট করেছে। তাদের দাবি, জর্ডনে একটি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র এবং বেশ কিছু ড্রোন হামলা চালিয়েছে তেহরান। ইরানের রেভলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর ওই হামলায় বেশ কিছু বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। তালিকায় যুদ্ধবিমানের পাশাপাশি অন্য বিমানে জ্বালানি ভরার বিমানও ছিল বলে দাবি করছে আইআরজিসি।
বিমান ক্ষতিগ্রস্ত হওয়ার যে দাবি ইরান করছে, তার প্রেক্ষিতে আমেরিকা বা জর্ডন কোনও মন্তব্য করেনি। তবে জর্ডনের সামরিক বাহিনীর দাবি, শুক্রবার তারা ইরানের ছোড়া তিনটি ক্ষেপণাস্ত্র মাঝআকাশে ধ্বংস করেছে।
ইরানের সরকারি সংবাদমাধ্যম জানিয়েছে, শুক্রবার সিরিয়ার আল-তানফে একটি মার্কিন ঘাঁটিতেও তারা হামলা চালিয়েছে। ওই ঘাঁটিটি মার্কিন বিশেষ অভিযানের কমান্ড সেন্টার হিসেবে ব্যবহার হত। সিরিয়া, জর্ডন এবং ইরাকের সীমান্তে অবস্থিত এই ঘাঁটিটি। তবে গত ফেব্রুয়ারিতে পেন্টাগন জানিয়েছিল, আল-তানাফ ঘাঁটি থেকে তারা সেনা সরিয়ে নিয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা এবং ইজ়রায়েলের যৌথ বাহিনী ইরান আক্রমণ করেছিল। তাতে তাদের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের মৃত্যু হয়। সম্প্রতি দেশে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। তিন সপ্তাহ আগে ইরানের সঙ্গে সমঝোতার মউ স্বাক্ষর করেছিল আমেরিকা। তাতে দু’মাসের সংঘর্ষবিরতির কথা বলা হয়েছিল। কিন্তু অভিযোগ, সেই শর্ত লঙ্ঘন করে ইরান হরমুজ় প্রণালীর পণ্যবাহী জাহাজগুলিকে আক্রমণ করে চলেছে। সম্প্রতি ট্রাম্প মেজাজ হারিয়ে সংঘর্ষবিরতির ইতি ঘোষণা করে দেন।