বিদ্যুৎ বিভাগের আওতাধীন নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)-এর পরিচালনা পর্ষদ পুনর্গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
এ সিদ্ধান্ত অনুযায়ী নেসকোর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন বিএনপি চেয়ারপার্সনের সাবেক সামরিক সচিব ও উপদেষ্টা পরিষদের সদস্য মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন।
এদিকে শরীফ উদ্দিনের চেয়ারম্যান হওয়া উপলক্ষে শনিবার (১৮জুলাই) তানোর উপজেলা যুবদলের সদস্য সচিব শরীফ উদ্দীন মুন্সীর উদ্যোগে প্রীতিভোজ ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ দোয়া মাহফিল ও প্রীতিভোজে অংশগ্রহণ করেন। এ সময় তারা বলেন,প্রয়াত ব্যারিস্টার আমিনুল হক পরিবার কখানোই তানোর-গোদাগাড়ীর মানুষকে বঞ্চিত করেনি।তারা এই পরিবারের সঙ্গে ছিলেন,আছেন আগামিতেও থাকবেন।কারণ এখানে বিএনপির রাজনীতিতে প্রয়াত ব্যারিস্টার আমিনুল হক পরিবারের কোনো বিকল্প নাই।
প্রসঙ্গত, সম্প্রতি বিদ্যুৎ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। সিনিয়র সহকারী সচিব শেখ মেজবাহ উল সাবেরিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, কৃষি মন্ত্রণালয় ও নেসকোর চেয়ারম্যানের পত্রের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বর্তমানে নেসকোর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকারী কৃষি মন্ত্রণালয়ের সচিব রফিকুল ই মোহামেদের পরিবর্তে মেজর জেনারেল (অব.)শরীফ উদ্দীনকে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে অন্তর্ভুক্ত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) দেশের উত্তরাঞ্চলে বিদ্যুৎ বিতরণ কার্যক্রম পরিচালনাকারী রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান। রাজশাহী ও রংপুর বিভাগের বিস্তীর্ণ এলাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।