রাজবাড়ীতে রাস্তা থেকে ধরে নিয়ে এক ৫৫ বছর বয়সী মানসিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে মো. মোবারক শেখ (৫৭) নামে কথিত এক সাধুকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।
শনিবার (১৮ জুলাই) সকালে রাজবাড়ী সদর উপজেলার মূলঘর ইউনিয়নের পশ্চিম মূলঘর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় ওই নারীর বড় ভাই বাদী হয়ে মোবারক শেখকে একমাত্র আসামি করে রাজবাড়ী থানায় একটি মামলা করেছেন।
তিনি জানান, তার প্রতিবন্ধী বোন ছোট ভাইয়ের বাড়ি থেকে তাদের বাড়িতে ফিরছিলেন। শুক্রবার (১৭ জুলাই) সকাল ৮টার দিকে মোবারক শেখ তার বাড়ির সামনের রাস্তা থেকে বোনের মুখ চেপে ধরে নিজ ঘরে নিয়ে ধর্ষণ করেন। পরে তার বোন বাড়িতে গিয়ে কান্নাকাটি করেন। এক পর্যায়ে তিনি জানান মোবারক শেখ তাকে ধর্ষণ করেছেন।
এ মামলার তদন্তকারী কর্মকর্তা ও রাজবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সোহানুর রহমান জানান মোবারক শেখ তার নিজ ঘরে নানা রকম সাধনা করে থাকেন। সেই সঙ্গে তার বাড়ির সামনের রাস্তা দিয়ে কোনো স্কুলছাত্রী বা নারী যাওয়া-আসা করলেই অশ্লীল অঙ্গভঙ্গি করেন বলে এলাকায় তার কুখ্যাতি রয়েছে। তাছাড়া প্রতিবন্ধী নারীর ভাইয়ের করা ধর্ষণ মামলার আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। শনিবার রাজবাড়ী জেলা সদর হাসপাতালে ওই নারীর ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে।