তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জোসেফ বিজয় সে রাজ্য জুড়ে ৭৩,০০০ নতুন স্মার্ট রেশন কার্ড বিতরণের জন্য একটি বিশাল কর্মসূচি চালু করলেন। প্রথম ৫০ জন ভোক্তার হাতে ব্যক্তিগত ভাবে রেশন কার্ড তুলে দেন বিজয়। এর পর চেন্নাইয়ের পেরাম্বুরের এমকেবি নগরে একটি ন্যায্যমূল্যের রেশন দোকানে হঠাৎই হাজির হন তিনি। সেই ঘটনারই একটি ভিডিয়ো সম্প্রতি ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।
জানা গিয়েছে, রেশনে যে সব পণ্য দেওয়া হচ্ছে সেগুলির গুণগত মান পরীক্ষা করে দেখেন মুখ্যমন্ত্রী। ভাইরাল হওয়া ভিডিয়োটিতে দেখা গিয়েছে, রেশনের দোকানে একটি ওজন যন্ত্রে চাল মাপছেন এক কর্মী। পাশে দাঁড়িয়ে রয়েছেন বিজয়। চাল মাপা হলে এক মহিলার থলেতে সেটি নিজের হাতে ঢেলে দেন ‘নায়ক’। এই ঘটনাই মন জয় করে নিয়েছে সাধারণ মানুষের। ওই রেশন দোকানটি বিজয়ের বিধানসভা ক্ষেত্রের মধ্যেই পড়ে।
এক্সের (সাবেক টুইটার) ‘সনাতনীমণীশ’ নামের হ্যান্ডেল থেকে ঘটনাটির ভিডিয়ো শেয়ার করা হয়েছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। আড়াই লক্ষেরও বেশি বার দেখা হয়েছে ভিডিয়োটি। বিজয়ের এই কাজ মন জয় করে নিয়েছে সমাজমাধ্যম ব্যবহারকারীদের। সাত হাজারের বেশি মানুষ তাতে ভালবাসার চিহ্ন এঁকে দিয়েছেন। এক জন লিখেছেন, “জনগণের সঙ্গে যুক্ত এক নেতাই দেশকে এগিয়ে নিয়ে যেতে পারেন।” আর এক জন লিখেছেন, “পর্দার নায়ক বাস্তবের নায়কে পরিণত হয়েছেন।”
বিজয়ের সরকার জানিয়েছে, সমস্ত অনুমোদিত স্মার্ট রেশন কার্ড আগামী দুই সপ্তাহের মধ্যে মানুষের হাতে তুলে দেওয়া হবে। ২ ফেব্রুয়ারি ২০২৪ সালে তামিলাগা ভেত্রি কাজাখাম (টিভিকে) নামে দলটি প্রতিষ্ঠা করেন বিজয়। ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে দলটি একক বৃহত্তম হিসাবে আত্মপ্রকাশ করে এবং জোট সরকার গঠন করে। ১০ মে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসাবে শপথগ্রহণ করেন এই অভিনেতা তথা রাজনীতিবিদ।