গানের দৃশ্যে পোশাক সরে যাওয়ার অভিযোগ, বিতর্কে জ্যাকলিন!

আপলোড সময় : ১৭-০৭-২০২৬ ০৮:০৬:৫৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৭-২০২৬ ০৮:০৬:৫৯ অপরাহ্ন
মুক্তি পেয়েছে নতুন গানের ভিডিয়ো ‘জুগনি’। এই ভিডিয়োকে কেন্দ্র করে বিতর্কে জড়ালেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ়। ১৫ জুলাই মুক্তি পাওয়া এই গানে কণ্ঠ দিয়েছেন সোনু ঠুকরাল এবং বি প্রাক। গানমুক্তির পরেই তা সমাজমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করে। তবে গান বা সুরের বদলে দ্রুত আলোচনার কেন্দ্রে চলে আসে একটি নির্দিষ্ট দৃশ্য। পোশাক নিয়ে বিতর্কে জ্যাকলিন। ঠিক কী ঘটেছে?

নেটাগরিকদের দাবি, মিউজ়িক ভিডিয়োর এক দৃশ্যে নাচের সময় জ্যাকলিনের পোশাক সরে যাওয়ার মুহূর্তও ক্যামেরায় ধরা পড়েছে। ঘটনাটি অসাবধানতাবশত ঘটেছে বলেই দাবি অনুরাগীদের। তবে সেই দৃশ্যের স্ক্রিনশট এবং ওই অংশের ছোট ভিডিয়ো ক্লিপ দ্রুত ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। বিষয়টি নিয়ে বিভিন্ন জায়গায় শুরু হয় ব্যাপক আলোচনা। এখানেই শেষ নয়। খবর, সমাজমাধ্যমে এই নিয়ে আলোচনা শুরু হতেই নির্মাতারা নাকি ভিডিয়োর ওই অংশ পুনরায় সম্পাদনা করেছেন। বর্তমানে অনলাইনে থাকা গানের সংস্করণে বিতর্কিত বলে দাবি করা দৃশ্যটি ঝাপসা অর্থাৎ ‘ব্লার’ করে দেওয়া হয়েছে।

তবে এই বিতর্ক নিয়ে এখনও পর্যন্ত জ্যাকলিন বা ‘জুগনি’র নির্মাতাদের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি। ভিডিয়োটি আদৌ নতুন করে সম্পাদনা করা হয়েছে কি না, সে বিষয়েও আনুষ্ঠানিক ভাবে কিছু জানানো হয়নি।

প্রসঙ্গত, জ্যাকলিনকে শেষ দেখা গিয়েছিল ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ ছবিতে। অহমদ খান পরিচালিত এই ছবিতে অক্ষয় কুমারের নেতৃত্বে একাধিক তারকার সঙ্গে অভিনয় করেছেন তিনি। জনপ্রিয় ‘ওয়েলকাম’ ফ্র্যাঞ্চাইজ়ির তৃতীয় ভাগ এই ছবি।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]