মোহনপুরে বিপুল পরিমান গাঁজাসহ গ্রেফতার ১, পলাতক ১

আপলোড সময় : ১৭-০৭-২০২৬ ০৮:০৫:৫২ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৭-২০২৬ ০৮:০৫:৫২ অপরাহ্ন
রাজশাহীর মোহনপুরে বিপুল পরিমান গাঁজাসহ মোঃ মুকুল ওরফে কালু (৪০) নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার সহযোগী মোঃ রাজু মিয়া (২০), নামে এক ট্রাকচালক পালিয়ে গেছে।

শুক্রবার (১৭ জুলাই) ভোর সোয়া ৩টায় মোহনপুর উপজেলার কেশরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাজশাহী-নওগাঁ মহাসড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়| এ সময় তার কাছ থেকে ৩১ কেজি গাঁজা জব্দ করা হয়।

গ্রেফতার মোঃ মুকুল ওরফে কালু (৪০), সে মোহনপুর উপজেলার বাকশৈল গ্রামের মৃত কিতাব আলীর ছেলে। ও পলাতক আসামী ট্রাকচালক মোঃ রাজু মিয়া। 

শুক্রবার র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‌্যাব জানায়, জিজ্ঞাসাবাদে জব্দকৃত গাঁজা বিক্রির উদ্দেশ্যে রেখেছিল এবং তারা দীর্ঘদিন ধরে গ্রেফতার মাদক কারবারী ও তার সহযোগী এক সাথে বিভিন্ন স্থান থেকে গাঁজা সংগ্রহ করে মোহনপুরসহ আশপাশের এলাকায় বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
 
এ ব্যপারে গ্রেফতার ও পলাতক আসামির বিরুদ্ধে মোহনপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানায় র‌্যাব।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]