জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে রাজশাহীতে ছাত্রদলের স্মরণসভা

আপলোড সময় : ১৬-০৭-২০২৬ ১১:১০:০৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৭-২০২৬ ১১:১০:০৩ অপরাহ্ন
জুলাই-আগস্ট ২০২৪-এর ঐতিহাসিক গণঅভ্যুত্থানে শহীদ, আহত ও আন্দোলনে অংশ নেওয়া সকলের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে রাজশাহী মহানগর ছাত্রদলের উদ্যোগে একটি স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে রাজশাহী কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এ স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি আলহাজ্ব মামুন আর রশিদ মামুন। প্রধান বক্তা ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন।

বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য প্রফেসর ড. এস এম আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি আবুল কালাম আজাদ সুইট।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর ছাত্রদলের আহ্বায়ক রাকিন রায়হান রবিন এবং সঞ্চালনা করেন সংগঠনটির সদস্য সচিব ইমদাদুল হক মিলন।

স্মরণসভায় বক্তারা জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তারা বলেন, গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে এবং তাদের আদর্শ নতুন প্রজন্মকে গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অনুপ্রাণিত করবে।

অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, ছাত্রনেতা, শিক্ষক, সামাজিক ব্যক্তিত্ব এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]