নগরীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবা,গাঁজা ও ট্যাপেন্টাডল সহ গ্রেপ্তার-৭

আপলোড সময় : ১৬-০৭-২০২৬ ০২:০৫:১৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৬-০৭-২০২৬ ০২:০৫:১৩ পূর্বাহ্ন
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) বিভিন্ন থানার পৃথক মাদকবিরোধী অভিযানে ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে ইয়াবা ট্যাবলেট, গাঁজা, অবৈধ এসকাফ সিরাপ, ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ অর্থ জব্দ করা হয়েছে।

আরএমপির তথ্য অনুযায়ী, গত ১৩ ও ১৪ জুলাই নগরীর বোয়ালিয়া, কাশিয়াডাঙ্গা, কাটাখালি ও রাজপাড়া থানা এলাকায় পরিচালিত পৃথক অভিযানে এসব মাদক জব্দ ও গ্রেপ্তারের ঘটনা ঘটে।

গত ১৩ জুলাই রাত সোয়া ১১টার দিকে বোয়ালিয়া থানার পঞ্চবটি এলাকায় অভিযান চালিয়ে শেখেরচক পঞ্চবটি গ্রামের মোঃ বিপ্লবকে (৩৮) গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ৮টি ইয়াবা ট্যাবলেট জব্দ করে পুলিশ।

১৪ জুলাই রাত ১১টার দিকে আরএমপির বিশেষ মাদকবিরোধী টিম কাশিয়াডাঙ্গা থানা পুলিশের সহযোগিতায় গোবিন্দপুর এলাকায় অভিযান চালিয়ে দুই নারী মাদক কারবারী: মোছাঃ জরিনা বেগম (৫৫) ও মোছাঃ রিক্তাকে (৩৩) গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে ১০পিস ইয়াবা ট্যাবলেট, ১২ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ৫৫০ টাকা জব্দ করা হয়।

১৩ জুলাই সন্ধ্যায় কাটাখালি থানার টাংগন মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে মোছাঃ বিলকিসকে (৪৫), অবৈধ এসকাফ সিরাপসহ গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে মাদক কিনে সেবনের অভিযোগে মোঃ কাফি রহমান (২৭) ও মোঃ আমিনকে (২৫) আটক করা হয়।

অন্যদিকে, ১৪ জুলাই রাত সাড়ে ৮টার দিকে রাজপাড়া থানার তেরখাদিয়া মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে মোঃ ইমনের (২৫) কাছ থেকে ৯টি ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। একই দিন বিকেল পৌনে ৬টার দিকে কাশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ গুড়িপাড়া এলাকায় অভিযান চালিয়ে মোঃ নাহিদ উদ্দিনকে (২২) ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করে পুলিশ।

আরএমপি জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। বুধবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]