শিশুকে চেতনানাশক খাইয়ে ধর্ষণ মুদি দোকানির

আপলোড সময় : ১৪-০৭-২০২৬ ০৯:০৮:০৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৭-২০২৬ ০৯:০৮:০৪ অপরাহ্ন
গাজীপুরের কালিয়াকৈরে এক শিশুকে (১০) চেতনানাশক খাইয়ে ধর্ষণের অভিযোগে শরিফুল ইসলাম (৫০) নামে এক মুদি দোকানিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার বিশ্বাস পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে শনিবার (১২ জুলাই) দুপুরে ওই দোকানির ভাড়া বাসায় ধর্ষণের ঘটনা ঘটে।

এদিকে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে স্থানীয় কিছু লোকজন। পরে বিষয়টি এলাকাবাসীর মধ্যে ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা তাকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

গ্রেপ্তার শরিফুল ইসলাম ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার শিবপুর গ্রামের বাসিন্দা। তিনি কালিয়াকৈরের বিশ্বাস পাড়া এলাকায় একটি মার্কেটে মুদি দোকান চালান।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানায়, শনিবার দুপুর সাড়ে বারোটায় ওই শিক্ষার্থী বিস্কুট কেনার জন্য শরিফুলের দোকানে যায়। পরে দোকানদার কৌশলে বিস্কুটের সঙ্গে চেতনানাশক খাইয়ে দোকানের পাশে থাকা তার কক্ষে নিয়ে ধর্ষণ করেন। এদিকে এলাকার কয়েকজন যুবক বিষয়টি টের পেয়ে ওই ব্যবসায়ীর ঘরের দরজা খুলতে বলেন। এ সময় তিনি ওই শিক্ষার্থীকে বস্তার ভেতর লুকিয়ে রাখেন। দরজা খুলতে দেরি করায় দরজা ভেঙে ওই শিক্ষার্থীকে বস্তার ভেতর থেকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায় ভুক্তভোগী পরিবার ও স্থানীয় লোকজন। 

পরে ভুক্তভোগী পরিবারের সদস্যদের সঙ্গে মীমাংসার চেষ্টা চালায় গ্রামের ‌একটি মহল। তবে বিষয়টি এলাকাবাসী মাঝে ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ এলাকাবাসী মঙ্গলবার সাড়ে চারটার দিকে ওই দোকানদারকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। 

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম পিপিএম বার জানান, শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে এক মুদির দোকানদারকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]