ট্রেন থেকে নামতে গিয়ে পা পিছলে যায় আহম্মদ আলীর, অতঃপর...

আপলোড সময় : ১৩-০৭-২০২৬ ০৯:২৭:৩১ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০৭-২০২৬ ০৯:২৭:৩১ অপরাহ্ন
পাবনায় ট্রেনে কাটা পড়ে এক হকারের মৃত‍্যু হয়েছে।

সোমবার (১৩ জুলাই) সকাল ৭টার দিকে ঈশ্বরদী বাইপাস রেলস্টেশনে এ ঘটনা ঘটে। নিহত আহম্মদ আলী (১৮) চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের কুবিরদিয়া এলাকার ইউসুফ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আহম্মদ আলী ট্রেন ও স্টেশন এলাকায় ফেরি করে পপকর্ন বিক্রি করতেন। সকালে চাটমোহর রেলস্টেশন থেকে ট্রেনে উঠে তিনি ঈশ্বরদী বাইপাস রেলস্টেশনে পৌঁছান। সেখানে নামতে গিয়ে পা পিছলে যায় তার। এরপর ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়।

ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, সকালে আন্তঃনগর পঞ্চগড় এক্সপ্রেস থেকে নামার সময় ট্রেনের নিচে পড়ে যান আহম্মদ আলী। এ সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত‍্যু হয়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। 

তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]