রাজশাহী নগরীতে বিপুল পরিমান ইয়াবাসহ এক মাদক কারবকারী ও এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (১২ জুলাই) বিকাল পৌনে ৬টার দিকে এয়ারপোর্ট থানা এলাকায় রাজশাহী-নওগাঁ মহাসড়কে যৌথ চেকপোস্ট পরিচালনা করে তাকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ৯৮৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
গ্রেফতার মোঃ আজমাল ওরফে আজমল (৪৮), সে রাজশাহীর মোহনপুর থানার তাহিরপুর (তাহেরপুর পাকুড়িয়া) গ্রামের মৃত বাদশার ছেলে ও তার সঙ্গে থাকা (১৭),তবে আইনগত কারণে তার পরিচয় প্রকাশ করেনি পুলিশ।
সোমবার বিকালে এ তথ্য নিশ্চিত করেনছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান।
তিনি জানায়, রবিবার (১২ জুলাই) বিকাল পৌনে ৬টার দিকে এয়ারপোর্ট থানা ও বায়া বাজার পুলিশ ফাঁড়ির সদস্যরা রাজশাহী-নওগাঁ মহাসড়কে যৌথ চেকপোস্ট পরিচালনা করেন। এ সময় একটি মোটরসাইকেলে আসা দুইজনকে থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় এক ব্যাক্তি ও এক কিশোরের কাছ থেকে ৯৮৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। একই সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা পরস্পরের যোগসাজশে দীর্ঘদিন ধরে রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় গোপনে ইয়াবা বিক্রি করে আসছিল।
এ ব্যপারে নগরীর এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।