রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসককে বিভিন্ন প্রজাতির আম উপহার

আপলোড সময় : ১২-০৭-২০২৬ ১১:৫০:৫২ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০৭-২০২৬ ১১:৫০:৫২ অপরাহ্ন
রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে বিভিন্ন প্রজাতির আম উপহার দিয়েছেন রাজশাহী মহানগরীর হেতেমখা পানবর এলাকার বাসিন্দা ও মাদার বখ্শ গার্হস্থ্য অর্থনীতি কলেজের সহকারী অধ্যাপক এস. এম. খাইরুল কবীর।

রোববার নগর ভবনে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে তিনি উপহার হিসেবে ব্রুনাই কিং, চিয়াংমাই, কিং অব চাকাপাত, মিয়াজাকি, কুমড়া জালি, ব্যানানা ম্যাংগো, ডকমাই, নবাবী তোতাপুরী ও পালমার জাতের আম প্রশাসকের হাতে তুলে দেন। এ সময় প্রশাসক আম উপহারের জন্য খাইরুল কবীরকে আন্তরিক ধন্যবাদ জানান।

সাক্ষাৎকালে এস. এম. খাইরুল কবীর বলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক নগরীর উন্নয়ন, নাগরিক সেবার মানোন্নয়ন এবং পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাজশাহী গড়ে তুলতে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর কর্মপ্রচেষ্টার প্রতি সম্মান ও শুভেচ্ছার নিদর্শন হিসেবে তিনি বিভিন্ন প্রজাতির আম উপহার দিয়েছেন।

এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মইন পরাগ এবং প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ঈ-সাইদ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]