রাজশাহীর তানোরের সীমান্তবর্তী গোদাগাড়ীতে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবী দুই ব্যক্তিকে কারাদণ্ড দেওয়া হয়েছে। মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালত তাদের এই সাজা প্রদান করেন।
অভিযানে নেতৃত্ব দেন গোদাগাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামসুল ইসলাম।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে একজনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা জরিমানা অনাদায়ে আরও অতিরিক্ত সাজার আদেশ দেওয়া হয়েছে। অপরজনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
এদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং জনস্বার্থে আইন অনুযায়ী প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।