নারায়ণগঞ্জে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টা

আপলোড সময় : ১২-০৭-২০২৬ ০৮:১৪:৩৫ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০৭-২০২৬ ০৮:১৪:৩৫ অপরাহ্ন
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পঞ্চম শ্রেণির এক মাদরাসার শিক্ষার্থীকে অপহরণ করে ধর্ষণের চেষ্টার অভিযোগে শাহিন হোসেন রবিন (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার (১১ জুলাই) রাত সাড়ে ১২টায় এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।

‎এর আগে, গত ৭ জুলাই বিকেল ৫টার দিকে সিদ্ধিরগঞ্জের নাসিক ৪ নম্বর ওয়ার্ডের আটি বউবাজার এলাকায় মনোয়ারা জুট মিলের ভেতরে শীতলক্ষ্যা নদীর পাড়ে এ ঘটনা ঘটে।

‎অভিযোগ অনুযায়ী, কোচিং শেষে মাদরাসার সামনে থেকে বাড়ি ফেরার পথে ১২ বছর বয়সী ওই শিক্ষার্থীকে জোরপূর্বক একটি অটোরিকশায় তুলে ঘটনাস্থলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করেন প্রতিবেশী শাহিন হোসেন রবিন। এর আগে প্রায় এক সপ্তাহ ধরে তিনি ভুক্তভোগীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

‎অন্যদিকে, অভিযুক্ত শাহিন হোসেন রবিন দাবি করেছেন, তাদের মধ্যে সাত থেকে আট দিনের প্রেমের সম্পর্ক ছিল।

ঘটনার দিন তারা উভয়ের সম্মতিতেই ওই স্থানে বেড়াতে যান। এ সময় ওই শিক্ষার্থী তাকে বিয়ের প্রস্তাব দেন। পরে স্থানীয় কয়েকজনের মাধ্যমে মেয়েটির স্বজনদের খবর দিয়ে তাকে পরিবারের কাছে পৌঁছে দেন। তিনি ধর্ষণচেষ্টার অভিযোগ অস্বীকার করেছেন।

‎সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক জানান, পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা হয়েছে। গ্রেপ্তারকে রবিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]