ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা, সনদ ও সম্মাননা ক্রেস্ট বিতরণী অনুষ্ঠান হয়েছে।
শনিবার ‘তারুণ্যের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পীরগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে উপজেলা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুল্লাহ আল মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদার।
পীরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল হাকিম, ৮ নং দৌলতপুর ইউপি চেয়ারম্যান সনাতন চন্দ্র রায়, পীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি রুহুল আমিন সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোকাদ্দেস হায়াত মিলন।
আলোচনা সভা শেষে পীরগঞ্জ উপজেলায় পরিবার পরিকল্পনা কর্মকান্ডে বিশেষ অবদান রাখায় যাঁরা উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন, তাঁদের হাতে সনদ ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা।