রাণীনগরে লক্ষাধীক টাকার নিষিদ্ধ রিং ও কারেন্ট জাল জব্দ

আপলোড সময় : ০৯-০৭-২০২৬ ০৯:০৪:৫৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০৭-২০২৬ ০৯:০৪:৫৩ অপরাহ্ন
নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে লক্ষাধীক টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী রিং জাল ও কারেন্ট জাল জব্দ করা হয়েছে| এসময় ব্যবসায়ীকে ৫হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার সন্ধায় উপজেলার আবাদপুকুর বাজার বেবিস্ট্যান্ড এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন।

নাবিলা ইয়াসমিন জানান,দোকান ঘরে মজুত রেখে নিষিদ্ধ মাছ ধরা রিং জাল ও কারেন্ট জাল বিক্রি হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে থানাপুলিশকে সাথে নিয়ে আবাদপুকুর বাজার বেবিস্ট্যান্ড এলাকায় একটি দোকানে অভিযান পরিচালনা করা হয়। এসময় দোকান ঘর তল্লাশী করে লক্ষাধীক টাকার ৩৫পিস চায়না দুয়ারী রিং জাল এবং ২৫পিস কারেন্ট জাল জব্দ করা হয়। এ সময় মৎস্য রক্ষা ও সংরক্ষন আইনে ব্যবসায়ী ছোলাইমান হোসেন (২৮)কে ৫হাজার টাকা জরিমানা করা হয়। ছোলাইমান হোসেন নওগাঁর আত্রাই উপজেলার গোয়ালবাড়ীয়া গ্রামের শাহজাহান আলীর ছেলে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]