কুমিল্লার দাউদকান্দিতে প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোল প্লাজায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধারসহ নতাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- চট্টগ্রাম জেলার ডবলমুরিং থানার নাসিরাবাদ এলাকার মো. ফিরোজ (৪৬) এবং মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার নয়ানগর গ্রামের মো. মিলন গাজী (৩৮)।
দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম পলাশ বলেন, বৃহস্পতিবার সকালে একটি প্রাইভেটকারযোগে চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছিল ইয়াবার একটি চালান। গোপন সংবাদের ভিত্তিতে আমরা টোল প্লাজা এলাকায় ওই প্রাইভেটকার আটক করে তল্লাশি চালাই। এ সময় ওই যানবাহন থেকে ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করি। এ ঘটনায় গ্রেপ্তার দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।