খুলনার পাইকগাছায় ছেলে কারাগারে যাওয়ার খবর জানার পর হার্ট অ্যাটাকে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
বুধবার (৮ জুলাই) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে তিনি নিজ বাড়িতে মারা যান।মৃত বৃদ্ধা উপজেলার কালিদাসপুর গ্রামের মৃত আনার সরদারের স্ত্রী।
নিহতের দেবর মজিদ সরদার জানান, ৭ জুন তার ভাইপো হাসান সরদারকে হত্যা করা হয়। এ ঘটনায় হাসানের বাবা বাদী হয়ে ১০ জনের নামে থানায় হত্যা মামলা করেন। এ মামলার কাউন্টার হিসেবে নিজেরা নিজেদের ঘর পুড়িয়ে নিহত হাসানের পরিবারের সদস্যসহ ১২ জনের নামে ১৪ জুন দুটি মামলা করেন। যার বাদী হত্যা মামলার প্রধান আসামির ভাই মিলন ও ২নং আসামি কুদ্দুসের স্ত্রী পারভীন আক্তার। এ মামলায় গত ২ জুলাই মৃত বৃদ্ধার ছেলে সালামসহ অন্যরা জামিন আবেদন করলে আদালত তাদের জামিন নামজ্ঞুর করে জেল হাজতে পাঠান। সালাম সরদার হাজতে এ খবর জানার পর বুধবার সন্ধ্যায় তার মা স্ট্রোক করে মারা যান।