গওহর খান মেসিকে লুজার বললেন , সোশ্যাল মিডিয়ায় তোলপাড়

আপলোড সময় : ০৯-০৭-২০২৬ ০৬:১০:৫০ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০৭-২০২৬ ০৬:১০:৫০ অপরাহ্ন
বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে মিশরের বিপক্ষে আর্জেন্টিনার নাটকীয় ও বিতর্কিত জয়ের পর নতুন বিতর্কের জন্ম দিয়েছেন ভারতীয় অভিনেত্রী ও মডেল গওহর খান। সামাজিক যোগাযোগমাধ্যমে আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসিকে ‘লুজার’ এবং ‘নিকৃষ্ট মানের অভিনেতা’ বলে মন্তব্য করে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন তিনি।   

মঙ্গলবার (৭ জুলাই) আটলান্টা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে একসময় ২-০ গোলে এগিয়ে ছিল মিশর। তবে শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তন করে টানা তিন গোল করে ৩-২ ব্যবধানে জয় তুলে নেয় আর্জেন্টিনা এবং নিশ্চিত করে কোয়ার্টার ফাইনাল।

ম্যাচ শেষে ইনস্টাগ্রামে এক কনটেন্ট ক্রিয়েটরের শেয়ার করা একটি ভিডিও নিজের স্টোরিতে পোস্ট করেন গওহর খান। সেখানে তিনি লেখেন, কী এক লুজার! মেসি নয়, যেন ‘মেসি’। একেবারে নিকৃষ্ট মানের অভিনেতা।

তিনি যে ভিডিওটি শেয়ার করেন, সেখানে আর্জেন্টিনা-মিশরের ম্যাচটিকে ফুটবল ইতিহাসের সবচেয়ে দুঃখজনক মুহূর্তগুলোর একটি বলে উল্লেখ করা হয়।

ম্যাচের শেষ দিকে রেফারির কয়েকটি সিদ্ধান্ত এবং মাঠের কিছু ঘটনাকে ঘিরে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক সমর্থক আর্জেন্টিনার বিরুদ্ধে অখেলোয়াড়সুলভ আচরণের অভিযোগ তোলেন এবং ম্যাচ পরিচালনায় রেফারির নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন। অন্যদিকে আর্জেন্টিনার সমর্থকদের দাবি, দলটি শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে যোগ্যতার প্রমাণ দিয়েই জয় ছিনিয়ে নিয়েছে।

গওহর খানের মন্তব্য প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় তুমুল আলোচনা। একাংশ তার বক্তব্যের সমালোচনা করে মেসির পক্ষে অবস্থান নিয়েছেন, আবার কেউ কেউ ম্যাচের বিতর্কিত ঘটনাগুলোর প্রসঙ্গ টেনে তার মন্তব্যকে সমর্থনও করেছেন।

সব বিতর্কের মাঝেই আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে। শেষ আটে তাদের প্রতিপক্ষ সুইজারল্যান্ড। তবে মাঠের উত্তেজনা এখন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমেও, যেখানে গওহর খানের মন্তব্যকে ঘিরে ফুটবলপ্রেমীরা দুই ভাগে বিভক্ত হয়ে তর্ক-বিতর্কে মেতে উঠেছেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]