ফুলবাড়ীতে মাঠে কাজ করতে গিয়ে বজ্রপাতে ছেলের মৃত্যু, বাবা গুরুতর আহত

আপলোড সময় : ০৯-০৭-২০২৬ ০১:৩৩:২৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৯-০৭-২০২৬ ০১:৩৩:২৫ পূর্বাহ্ন
দিনাজপুরের ফুলবাড়ীতে জমিতে কাজ করার সময় বজ্রপাতে ছেলের মৃত্যু এবং পিতা গুরুতর আহত হয়েছেন।

 বুধবার (৮ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কাজিহাল ইউনিয়নের ভাটপাইল (নযাপাড়া) গ্রামের কৃষক মোকলেছার রহমান ও তার বড় ছেলে গোলাপ হোসেন জমিতে রোপা আমন চারা লাগানোর সময় বজ্রপাত ঘটে।

বজ্রপাতের আঘাতে ছেলে গোলাপ হোসেনের ঘটনাস্থলেই মৃত্যু এবং পিতা মোকলেছার রহমান গুরুতর আহত হয়েছেন। পরে স্থানীয়রা গোলাপ হোসেনের মরদেহ উদ্ধার করে বাড়ীতে রেখে আহত মোকলেছার রহমানকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছান ঘটনার বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। ক্ষতিগ্রস্ত ওই পরিবারকে উপজেলা প্রশাসন ও পরিষদ থেকে বিধিমোতাবেক সহায়তার ব্যবস্থা করা হবে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]