লক্ষীপুর আইডি বাগানপাড়ায় গাঁজা ও ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

আপলোড সময় : ০৯-০৭-২০২৬ ১২:১০:৫৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৯-০৭-২০২৬ ১২:১০:৫৪ পূর্বাহ্ন
রাজশাহী নগরীতে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা শাখা (ডিবি)।

বুধবার (৮ জুলাই) সকাল সোয়া ৮টায় নগরীর রাজপাড়া থানার লক্ষীপুর আইডি বাগানপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো: মোঃ রব ওরফে রবিন (৩৫), নামে নগরীর রাজপাড়া থানার লক্ষীপুর আইডি বাগানপাড়া এলাকার বাসিন্দা মোঃ আসলামের ছেলে ও মোঃ ইমন ইসলাম সবুজ (২২) একই এলাকার মৃত ইনারুল ইসলামের ছেলে।

অভিযান চলাকালে রবিনের কাছ থেকে ৩৮টি ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রির ৪২০ টাকা জব্দ করা হয়। একই অভিযানে সবুজের কাছ থেকে ৪৫০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ৪৪৫ টাকা জব্দ করা হয়।

বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপপুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান। 

তিনি জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকসংক্রান্ত একাধিক মামলা রয়েছে। রবিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজপাড়া থানায় ১৩টি ও বোয়ালিয়া থানায় একটি মামলার রেকর্ড রয়েছে। অপরদিকে, সবুজের বিরুদ্ধে রাজপাড়া থানায় একই আইনে চারটি মামলার তথ্য পাওয়া গেছে।

এ ঘটনায় গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজপাড়া থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে। এদিন দুপুরের আগে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]