পোষা পাখির মৃত্যু নিয়ে দুই ভাইয়ের বাকবিতণ্ডা, অতঃপর...

আপলোড সময় : ০৮-০৭-২০২৬ ০৯:৫০:১৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০৭-২০২৬ ০৯:৫০:১৪ অপরাহ্ন
লক্ষ্মীপুরে পোষা পাখির মৃত্যু নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই আল-আমিন (১৪) নিহত হয়েছে। 

বুধবার (৮ জুলাই) বিকেলে সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দিলশাদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আল-আমিন ওই গ্রামের জাফর আহমেদের ছেলে। অভিযুক্ত বাবু (১০) তার ছোট ভাই।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাবুর একটি পোষা পাখি বুধবার সকালে বিড়াল মেরে ফেলে। এতে সে কান্নাকাটি করছিল। কান্না বন্ধ করতে বলায় এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে বড় ভাই আল-আমিন ছোট ভাই বাবুকে মারধর করলে বাবু ক্ষিপ্ত হয়ে ঘর থেকে একটি ছুরি এনে আল-আমিনের বুকে আঘাত করে।

পরিবারের সদস্য ও স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আল-আমিনকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পার্বতীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়াহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি শুনেছি। তবে ঘটনার বিস্তারিত এখনও জানা যায়নি।

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]