রাজশাহী নগরীতে পৃথক অভিযানে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৬ জুলাই) রাতভর নগরীর কর্ণহার ও বোয়ালিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছে থেকে ২৪ গ্রাম হেরোইন ও ৩৪ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ৮ হাজার ৩৪৫ টাকা নগদ জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলো: মোঃ সজিব আলী (৩৫), সে নগরীর কর্ণহার থানার ডাংগেরহাট এলাকার মোঃ আজাহার আলীর ছেলে ও মোঃ সুজন (৩০), সে বোয়ালিয়া মডেল থানার শেখেরচক পাঁচানীমাঠ এলাকার মৃত হাবিবের ছেলে।
মঙ্গলবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান।
তিনি জানান, গ্রেফতারকৃত মাদক কারবারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।