‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ; সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর তানোরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, ঋণের চেক এবং গাছের চারা বিতরণ করা হয়েছে।
জানা গেছে, সোমবার (৬ জুলাই) সকালে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) তানোর শাখার উদ্যোগে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জেবানুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও) ডা. বার্নাবাস হাসদাক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ওয়াজেদ আলী, উপজেলা মৎস্য কর্মকর্তা সাজু চৌধুরী, বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী নাইমুল হাসান, তানোর পৌর বিএনপির আহ্বায়ক একরাম আলী মোল্লা, সহসভাপতি আবু সাঈদ বাবু, উপজেলা জামায়াতের সেক্রেটারি ডিএম আক্কাস আলী এবং তানোর থানা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি আরশাদ আলী। এ ছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সমবায় সমিতির সদস্য এবং গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।
এদিন আলোচনা সভায় বক্তারা বলেন, পল্লী উন্নয়ন কার্যক্রম গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সমবায়ের মাধ্যমে সম্মিলিত উদ্যোগ, পারস্পরিক সহযোগিতা ও আত্মনির্ভরশীলতার চর্চা বৃদ্ধি পেলে একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠান শেষে পল্লী উন্নয়ন সমিতির সদস্যদের মধ্যে ঋণের চেক বিতরণ করা হয়। পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের অংশ হিসেবে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।