নগরীর রাজপাড়ায় ইয়াবাসহ মাদক কারবারী আপন গ্রেপ্তার

আপলোড সময় : ০৬-০৭-২০২৬ ০২:০৪:০৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-০৭-২০২৬ ০২:০৪:০৯ অপরাহ্ন
রাজশাহী নগরীতে ইয়াবাসহ মোঃ আপন (২৩) নামে এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (৫ জুলাই) রাত সোয়া ১১টায় নগরীর রাজপাড়া থানার একটি টহল দল মহানগরীর চন্ডিপুর কদমতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। 

গ্রেফতার মোঃ আপন (২৩), সে নগরীর রাজপাড়া থানাধীন চন্ডিপুর গ্রামের মোঃ রতনের ছেলে।

রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল কালাম আজাদ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

সোমবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]