গোদাগাড়ীতে হেরোইনসহ মাদক কারবারী গ্রেফতার

আপলোড সময় : ০৬-০৭-২০২৬ ০১:৫৯:১৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৬-০৭-২০২৬ ০১:৫৯:১৮ পূর্বাহ্ন
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অভিযান চালিয়ে হেরোইন ও হাইড্রোজসহ মোঃ আল-আমিন (২২) নামে  এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব।

শনিবার (৫ জুলাই) রাত সোয়া ১২টায় গোদাগাড়ী থানার লালবাগ হেলিপ্যাড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৩০০ গ্রাম হেরোইন ও ১৫০ গ্রাম হাইড্রোজ জব্দ করা হয়।  

গ্রেফতার আল-আমিন গোদাগাড়ী উপজেলার রামনগর হেলিপ্যাড এলাকার নুরুল ইসলামের ছেলে।

র‌্যাব-৫, এর ভাষ্য অনুযায়ী, জিজ্ঞাসাবাদে আল-আমিন দীর্ঘদিন ধরে বিভিন্ন উৎস থেকে অবৈধভাবে হেরোইন সংগ্রহ করে গোদাগাড়ীসহ আশপাশের এলাকায় বিক্রি করে আসছিলেন বলে স্বীকার করেছেন। এছাড়া উদ্ধার হওয়া মাদক বিক্রয়ের উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন বলেও তিনি জানিয়েছেন।

এ ঘটনায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

রবিবার সকালে তাকে গ্রেফতার মাদক কারবারীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।  

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]