রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মাদকবিরোধী বিশেষ অভিযানে কাটাখালী পুলিশ ফাঁড়ি ৫৩ কেজি ৪০০ গ্রাম গাঁজা জব্দ করেছে। এটি আরএমপির ইতিহাসে এক অভিযানে উদ্ধার হওয়া সর্বোচ্চ পরিমাণ গাঁজা বলে জানিয়েছে পুলিশ।
কাটাখালি থানার অফিসার ইনচার্জ (ওসি), সুমন কাদেরী জানান, গতকাল শনিবার (৪ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে কাটাখালী থানাধীন কাপাসিয়া গ্রামে রাজশাহী-নাটোর মহাসড়কের পাশে একটি কলাবাগানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৫৩ কেজি ৪০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
পুলিশের ধারণা, মহাসড়কে স্থাপিত চেকপোস্টের কারণে মাদক কারবারিরা গাঁজার চালানটি নির্জন ওই স্থানে ফেলে রেখে পালিয়ে যায়। পরে উদ্ধার হওয়া গাঁজা পরিত্যক্ত আলামত হিসেবে জব্দ করে আইনানুগ প্রক্রিয়ায় থানায় নিয়ে যাওয়া হয়।
পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত মাদকদ্রব্য থানার মালখানায় সংরক্ষণ করা হয়েছে। এ ঘটনায় মাদকের প্রকৃত মালিক এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।