বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) রাজশাহী বিভাগীয় দপ্তরের উদ্যোগে রাজশাহীর পবা উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুইটি বেকারিকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (৫ জুলাই) বেলা সাড়ে ১১টায় পরিচালিত এ অভিযানে বিএসটিআইয়ের গুণগত মানসনদ ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট, পাউরুটি ও কেক উৎপাদন, বিক্রি ও বিতরণ এবং পণ্যের মোড়কে অবৈধভাবে বিএসটিআইয়ের মানচিহ্ন ব্যবহার করার দায়ে নওহাটা এলাকার তাজ বেকারী অ্যান্ড কনফেকশনারীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া বিএসটিআইয়ের গুণগত মানসনদ ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে কেক উৎপাদন ও বিক্রি-বিতরণ করায় পবা উপজেলার বায়া বাজার এলাকার সামিউল খালেক বেকারীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহরিয়ার ইসলাম নাসিফ এবং সেহরীন তাবাসসুম তিথীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই রাজশাহী বিভাগীয় দপ্তরের সার্টিফিকেশন মার্কস (সিএম) উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।
বিএসটিআই সূত্র জানায়, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ ও মানসম্মত খাদ্যপণ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালনা করা হবে।