রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস)-নেতৃবৃন্দ।
শনিবার (৪ জুলাই) নগর ভবনের মিনি কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় পারস্পরিক সহযোগিতা, সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিকাশ এবং নগর উন্নয়নে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর ভূমিকা নিয়ে আলোচনা হয়।
সভায় উপস্থিত ছিলেন জাসাস মহানগরের আহ্বায়ক অ্যাডভোকেট মোঃ রজব আলী, সদস্য সচিব সেলিম রেজা, পবা জাসাসের সভাপতি আলহাজ একরাম হোসেন, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আসলাম আলী, জেলা জাসাসের সদস্য অধ্যক্ষ আফজাল হোসেন ও অধ্যাপক হেলাল হোসেন, পবা জাসাসের সহ-সভাপতি অধ্যাপক আতাউর রহমান ও মোশাররফ হোসেন, প্রচার সম্পাদক আক্কাশ আলী, সাংগঠনিক সম্পাদক ফিরোজুর রহমান, সংরক্ষিত আসনের সাবেক কাউন্সিলর নাসিরা খানম, সদস্য মোখলেসুর রহমান, হাসিবুর রহমানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
মতবিনিময় শেষে জাসাস নেতৃবৃন্দ রাজশাহী সিটি কর্পোরেশনের উন্নয়নমূলক কার্যক্রমে প্রশাসককে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। অন্যদিকে প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন নগরের সাংস্কৃতিক পরিবেশ সমৃদ্ধ করতে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।