রাজশাহী নগরীতে নারীসহ দুইজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে কর্ণহার থানার বেজুড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়| এ সময় তাদের কাছ থেকে ১৫০ গ্রাম গাঁজা, একটি ডিজিটাল ওজন মেশিন এবং মাদক বিক্রির ১ হাজার ৮০০ টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলো: মোঃ গাজলুর রহমান (৪২), সে নগরীর কর্ণহার থানার বেজুড়া গ্রামের মৃত আয়েন উদ্দিনের ছেলে ও মোসাঃ মিলিয়ারা বেগম ওরফে মিলি (৪৯), সে একই থানার শিশাপাড়া গ্রামের মোঃ সেরাজুল ইসলামের স্ত্রী।
শনিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান।
তিনি জানান, গ্রেফতার গাজলুর রহমানের বিরুদ্ধে কর্ণহার থানায় পূর্বে একটি মাদক মামলা বিচারাধীন রয়েছে।
এ ঘটনায় দুই আসামির বিরুদ্ধে কর্ণহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।
শনিবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।