​নগরীর কর্ণহারে দুই গাঁজা-সহ মাদক কারবারি গ্রেফতার-২

আপলোড সময় : ০৩-০৭-২০২৬ ০৬:৩৫:৪৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৭-২০২৬ ০৬:৩৫:৪৮ অপরাহ্ন
রাজশাহী নগরীতে গাঁজা-সহ দুইজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।
 
বুধবার (২ জুলাই) রাত সোয়া ১০টায় নগরীর কর্ণহার থানার ধর্মহাটা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
  
গ্রেফতারকৃতরা হলো: মোঃ সোনারুল ইসলাম (২৬), সে নগরীর কর্ণহার থানার বাজিতপুর গ্রামের মোঃ আকাব্বর আলীর ছেলে ও মোঃ এরশাদ আলী (৪০), সে একই থানার ধর্মহাটা গ্রামের মৃত আয়েজ উদ্দীনের ছেলে।

শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছে নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর), গাজিউর রহমান।
 
তিনি জানান, জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে নিজ এলাকায় মাদকের কারবার চালিয়ে আসছে।
 
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কর্ণহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]