ফেনীর ফুলগাজীতে বিদেশি মদ ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

আপলোড সময় : ০২-০৭-২০২৬ ০৭:৪৫:০৫ অপরাহ্ন , আপডেট সময় : ০২-০৭-২০২৬ ০৭:৪৫:০৫ অপরাহ্ন
ফেনী জেলার ফুলগাজী উপজেলায় অভিযান চালিয়ে ৯৪ বোতল বিদেশি হুইস্কি ও ১১০ পিস ইয়াবাসহ মনির আহাম্মদ (৪৩), নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-৭, চট্টগ্রাম।

বুধবার (১ জুলাই) রাত সোয়া ২টায় ফুলগাজী থানার আনন্দপুর কালিরহাট বাজার সংলগ্ন বিসমিল্লাহ এস.এস. গ্যালারির সামনে ফেনী-পরশুরাম সড়কে অভিযান চালিয়ে দুটি কার্টন সহ তাকে আটক করা হয়।

গ্রেফতার মনির আহাম্মদ (৪৩), সে ফেনী জেলার ফুলগাজী থানার উত্তর পৈথারা গ্রামের হাফেজ আহাম্মদের ছেলে। 

এ সময় দুটি কার্টনের ভেতর থেকে ১৮০ মিলিলিটার ধারণক্ষমতার ৯৪ বোতল বিদেশি হুইস্কি (মোট ১৬.৯২ লিটার) উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৯৪ হাজার টাকা। এছাড়া একটি কার্টনের ভেতর থেকে ১১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৩৩ হাজার টাকা।

বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-৭, চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন।

জব্দকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফুলগাজী থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]