নগরীতে গাঁজা, ইয়াবা, হেরোইন, ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারি গ্রেফতার ৭

আপলোড সময় : ০২-০৭-২০২৬ ০৭:০৭:১৯ অপরাহ্ন , আপডেট সময় : ০২-০৭-২০২৬ ০৭:০৭:১৯ অপরাহ্ন
রাজশাহী নগরীতে পৃথক চারটি থানা এলাকায় অভিযান চালিয়ে ৭ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
 
বুধবার (১ জুলাই) রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
 
এ সময় তাদের কাছ থেকে ৪৫ গ্রাম গাঁজা, ২৪টি ইয়াবা ট্যাবলেট, ৫ গ্রাম হেরোইন, ২৬টি ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রির ১০ হাজার ১২০ টাকা জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো: ইমরান হোসেন ওরফে পলাশ (৩৫), স্বপন (৩৫) ও নূর আমীন সোহাগ (১৮), তারা নগরীর রাজপাড়া থানার লক্ষ্মীপুর কামাল খাঁ এলাকার বাসিন্দা। মুস্তাকিন (৪৮), সে নগরীর কাটাখালি থানার শ্যামপুর পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। একই থানার বাখরবাজ উত্তরপাড়া এলাকার সাইদুর ইসলাম (৩৫), নাহিদ ইসলাম (২৪), ও মারুফুর ওরফে মারুফ (২৫), সে দোমাদী এলাকা বাসিন্দা।

বৃহস্পতিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান। তিনি জানান, গ্রেফতারকৃতদের মধ্যে ইমরানের বিরুদ্ধে রাজপাড়া থানায় একটি ও মারুফের বিরুদ্ধে পুঠিয়া থানায় দুটি মাদক মামলা বিচারাধীন রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।
 
বৃহস্পতিবার সকালে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]