নরসিংদীতে কিশোরী ও প্রতিবন্ধী তরুণীকে ঘরে ডেকে নিয়ে যান যুবক, অতঃপর...

আপলোড সময় : ০১-০৭-২০২৬ ০৭:৩৪:৫০ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০৭-২০২৬ ০৭:৩৪:৫০ অপরাহ্ন
নরসিংদীর মাধবদীতে যুবকের বিরুদ্ধে ঘরে ডেকে নিয়ে এক কিশোরী (১৩) ও বাক্‌প্রতিবন্ধী তরুণীকে (২২) ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত আওলাদ হোসেন (২৬) উপজেলার বরদেরকান্দি গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

মঙ্গলবার (৩০ জুন) থেকে তিনি পলাতক। মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, অভিযুক্ত আওলাদ সোমবার এক কিশোরীকে নিজের ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন। পরে বাক্-প্রতিবন্ধী এক তরুণীকে একইভাবে ধর্ষণ করেন।

ওসি জানান, প্রতিবন্ধী তরুণী ঘটনাটি তার মাকে জানানোর পর মঙ্গলবার বিষয়টি প্রকাশ্যে আসে। এরপর থেকে আওলাদ পলাতক।

মঙ্গলবার রাতেই ওই তরুণীর পরিবারের পক্ষ থেকে আওলাদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়।

ওসি মোহাম্মদ কামাল হোসেন বলেন, অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ওই কিশোরী ও তরুণীর জবানবন্দি, ডাক্তারি পরীক্ষা ও প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
 

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]